ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যাড্রিয়াটিক সাগরে রোমাঞ্চকর যাত্রায় ফারিণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন। বাংলা সিনেমা পাশাপশি কলকাতা বাংলা সিনিমায় হয়েছে অভিষেক। সসবকিছু মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তাসনিয়া ফারিণ- একথা বললে মনেহয় ভুল হবে না। ঈদে ‘ইনসাফ’ সিনেমা মুক্তির পর বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

জানা যায়, সময়–সুযোগ পেলেই ঘোরাঘুরি করতে পছন্দ করেন ফারিণ। অভিনয়ে সাময়িক বিরতি নিয়ে নিজেকে সময় দিচ্ছেন তিনি। ছুটির সময়টা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে মন্টিনিগ্রোর বুদভা অবস্থান করছেন তিনি। আশপাশের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছেন সাবিলা। গেছেন সমুদ্রপাড়েও। সেখানে থেকে আজ ছবিগুলো পোস্ট করেছেন তাসনিয়া ফারিণ। যেখানে অভিনেত্রীকে দেখা গেলো অ্যাড্রিয়াটিক সাগরে প্রমোততরীতে। ছবি পোস্ট করে ক্যাপশনে ফারিণ বলে দিলেন, অ্যাড্রিয়াটিক সাগরে রোমাঞ্চকর যাত্রা।

তাসনিয়া ফারিণের পোস্ট করা এসব স্থিরচিত্র ৩০ মিনিটে রিঅ্যাকশন এসেছে ১৫ হাজারের বেশি। মন্তব্য করেছেন শতাধিক ভক্ত-শুভাকাঙ্ক্ষী। কেউ বলছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আবার কেউ জানাচ্ছেন ভালোবাসা। ছবি: ফেসবুক

Shamol Bangla Ads

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ ১৯৯৮ সালের ৩০ জানুয়ারি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। নাটকের পাশাপাশি ওটিটি ও সিনেমাতেও সরব ফারিণ। এ পর্যন্ত ৩ টি সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!