ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে বিয়ে করেত যাচ্ছেন সালমান খান!

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি! যদিও জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন; কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। কিন্তু এরইমধ্যে সালমানের এক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাদের একাংশের মনে প্রশ্ন, তবে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন সালমান? মোটকথা, তা সময়ই বলে দিবে।

Shamol Bangla Ads

জানা যায়, গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেগঘন পোস্ট করেন। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।’ সঙ্গে ভাইজান আরও লেখেন, আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠোবা।

বলা বাহুল্য, সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা— নিশ্চয়ই কোনো না কোনোদিন বিয়ে করবেন সালমান, হবেন স্বামী; এমনকী বাবাও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!