ads

শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার মেলবোর্নে রাজীবের ‘আলী’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

৭৮তম কান চলচ্চিত্র উৎসব জয় করে এবার অস্ট্রেলিয়ার ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। ওই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘আলী’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। আদনান আল রাজীবের নির্মাণে ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান। ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।

সুখবরটি খবরটি জানিয়ে ‘আলী’র দেশি প্রযোজক তানভীর হোসেন বলেন, কানে একটি স্মরণীয় যাত্রার পর ‘আলী’-এর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।

Shamol Bangla Ads

মেলবোর্ন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৭ আগস্ট, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ওই উৎসবে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে দর্শক ‘আলী’ দেখতে পারবেন।

এর আগে চলতি বছর কানের মর্যাদাপূর্ণ আয়োজনে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়েই স্পেশাল মেনশন জিতে নেয় ‘আলী’! যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বিত মুহূর্ত। তার মাস দেড়েকের মধ্যেই এলো আরেকটি সুসংবাদ! যা বেশ আনন্দের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!