ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ

খবর টি পড়েছেন : ১,৩৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নয়ানীবাজার, গোয়ালপট্টি, খরমপুর, বটতলাসহ বিভিন্ন এলাকায় ওই গণসংযোগ করেন হাফেজ রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি সদর আসনের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এর আগে বুধবার তিনি শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গন থেকে গণসংযোগ শুরু করেন।

Shamol Bangla Ads

দুদিনের ওই গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, শহর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মো. জাহিদ আনোয়ারসহ জামায়াতের নেতা-কর্মীগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক পরবর্তী সংবাদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূতিতে শেরপুর বিএনপির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads