ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ৩, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষে মনিরুজ্জামান (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ২ জুলাই বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে ফুলপুর এলাকায় তিনি মারা যান। এর আগে একই দিন বিকেলে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের আন্ধারুপাড়া স্কেল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান একই উপজেলার বাঘবেড় গ্রামের সমর আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে মনিরুজ্জামান নালিতাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে নাকুগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আন্ধারুপাড়া স্কেল এলাকায় পৌঁছালে আন্ধারুপাড়া গ্রাম থেকে প্রধান সড়কে আরেকটি মোটরসাইকেল ওঠার সময় ২ মোটরসাইকেলের মাঝে সংঘর্ষ ঘটে। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তিনি পথিমধ্যে মারা গেলে তাকে মৃত অবস্থায় পুনরায় নালিতাবাড়ী হাসপাতালে আনা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!