ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেরা ‘কনটেন্ট ক্রিয়েটর’ নির্বাচিত হলেন রবিন রাফান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

১৮তম এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫

Shamol Bangla Ads

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১৮তম এজেএফবি (আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ) স্টার অ্যাওয়ার্ড ২০২৫। সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪টায়।

অনুষ্ঠানে বেস্ট কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড জয় করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও এআই প্রশিক্ষক রবিন রাফান (ওরফে ওবায়দুর রহমান)। বর্তমানে ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কনটেন্ট ক্রিয়েটর ও ব্র্যান্ড প্রোমোটার অরণ্য জিয়া।

Shamol Bangla Ads

জানা যায়, রবিন রাফান বর্তমানে বাংলাদেশের ডিজিটাল জগতে এক অন্যতম পরিচিত নাম। তিনি কেবল কনটেন্ট নির্মাতা নন, বরং একজন বেস্টসেলিং লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত এআই ইনস্ট্রাক্টর, যিনি ইতোমধ্যে হাজার হাজার তরুণকে প্রশিক্ষণ দিয়েছেন কনটেন্ট নির্মাণ, ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে। তাঁর তৈরি ভিডিও, বই ও প্রশিক্ষণ সিরিজগুলো আজ দেশের পাশাপাশি প্রবাসী বাঙালিদের মাঝেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। রবিনের কনটেন্টগুলোতে যেমন থাকে বাস্তব জীবনের প্রাসঙ্গিক বার্তা, তেমনি থাকে শিক্ষনীয় তথ্য, প্রযুক্তির সহজ ব্যাখ্যা, ও সমাজ সচেতনতা। তরুণ প্রজন্মের জন্য তিনি অনুপ্রেরণার একটি আধুনিক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন।

এদিকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশ বরেণ্য চিত্রনায়ক আলীরাজকে। বিশেষ সম্মাননা অর্জন করেন জনপ্রিয় অভিনেতা হেলাল খান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!