ads

মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুজবে কান না দেওয়ার আহবান শাবনূরের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

চলচ্চিত্রপ্রেমীদের স্বপ্নের নায়িকা শাবনূর। একটা সময় তার নামেই হল ভরে যেতো। বেশ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে তিনি অভিনয়ে ফিরেছিলেন। সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে। গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয়। মে মাসে সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এরপর কেটে গেল ১৪ মাসেরও বেশি সময়।

Shamol Bangla Ads

ওই সময় তিনি জানিয়েছিলেন, নিজেকে আরও একটু প্রস্তুত হয়েই শুটিংয়ে ফিরবেন তিনি। ‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওইসময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। তাই শুটিং পিছিয়েছিলেন শাবনূর। অস্ট্রেলিয়া থেকে মোবাইল ফোনে তিনি বলেছিলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবো। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করবো।’

এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা বলেছিলেন নির্মাতা আরাফাত। জানিয়েছিলেন, দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল। ওই কারণেই দীর্ঘ একটা বিরতি। আমাদের সব প্রস্তুতি এখন সম্পন্ন। আশা করছি, ডিসেম্বরে আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করতে পারবো।

Shamol Bangla Ads

এর মধ্যে গুজব রটে যায়, শাবনূর সম্মানীর কারণে নতুন করে শিডিউল পাচ্ছেন না। ওই কারণে মাঝপথে থেমে গেছে রঙ্গনার কাজ। নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সিনেমার ২ দফা কাজ পিছিয়েছে। আবার শাবনূরও সিনেমার কাজের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না। ওই কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। ওইসময় খবর ছড়িয়েছে, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। এমন খবরে চলতি বছর জানুয়ারিতে সিনেমায় তার কাজ করা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন শাবনূর।

ফেসবুকে ওই অভিনেত্রী লেখেন, ‘আমার সিনেমা-সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না। এরপর কেটে গেল ৫ মাস। তবুও শুটিংয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না শাবনূরের। তাহলে কবে শুটিংয়ে ফিরবেন শাবনূর? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। নতুন পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং হবে। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। গরম পড়ছে প্রচুর। এটি কমলে শুটিংয়ের কথা ভাবব। শাবনূর আপুর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। তার সন্তানের স্কুল বন্ধের ব্যাপার রয়েছে। সবকিছু পজিটিভ আছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমার শুটিং করার পরিকল্পনা আছে।’

শাবনূরও শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্টজনদের কাছে। বরাবরের মতো এবারও শুটিংয়ে ফেরা, না ফেরা নিয়ে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!