ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ঋতুপর্ণার নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটা জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। ‘ত্রিধারা’ শিরোনামের ওই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। ওই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে। এমনটাই খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

Shamol Bangla Ads

এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে।
ভাবনা চিন্তা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনও ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে।

Need Ads
error: কপি হবে না!