ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ধর্ষকদের মেরে ফেলেন’, মুরাদনগরের ঘটনায় ক্ষোভ পাভেলের

খবর টি পড়েছেন : ৫২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম। ওই ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা পাভেল। প্রায় ১৩ মিনিটের লাইভটিতে তিনি ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, ধর্ষকদের ফাঁসি দিন। ধর্ষকদের মেরে ফেলুন। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি।

Shamol Bangla Ads

পাভেল বলেন, যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারন ছাত্ররা যারা এতকিছু করলো, এই নমুনা দেশের? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদের সম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক। এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক সবার সামনে। এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে।

গণঅভ্যুত্থানে সমর্থন দেয়াটা ভুল ছিলো উল্লেখ করে পাভেল বলেন, স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করসি। এখন তো মনে হচ্ছে ভুল করসি ভাই।ভুল করসে সবাই।

Shamol Bangla Ads

ধর্ষণকারীদের মেরে ফেলার দাবি জানিয়ে পাভেল বলেন, আপনারা ধর্ষকদের মেরে ফেলেন। সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক, কাজটা করসে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে। মা-বাবা ভাই-বোন যদি থাকে, আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।

লাইভের শেষ দিকে পাভেল বলেন, সবার ঘরেই মা-বোন আছে। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে। তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণের বিচার ফাঁসি। এদের মেরে ফেলেন। এদেরকে মেরে ফেলেন, এটুকুই বলবো।

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে পাভেল জানান, যদি তারা এখন আওয়াজ না তোলে, আবারও মাঠে না নামে, তাহলে ধরে নেওয়া হবে যে নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন তারা। এরপর নিজের মায়ের জন্য দোয়া চেয়ে লাইভ শেষ করেন পাভেল। অভিনেতার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অপারেশন হওয়ার কথা লাইভে জানিয়েছেন পাভেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ বছরের বিবাহিত জীবনের ইতি টানলেন সংগীতশিল্পী কনা পরবর্তী সংবাদ এবার ঋতুপর্ণার নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads