ads

শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৭, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার শহরের গৌরিপুর ডপস ক্যাডেট মেস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি ছিলেন ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অবঃ), শিক্ষক রবিউল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক হাসান শরাফত এবং ডপস সিনিয়র সদস্য আব্দুল হাকিম।

ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপি’র সঞ্চালনায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নিয়মিত অধ্যয়ন এবং সমাজের কল্যাণে এগিয়ে আসার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠান শেষে শেরপুর সদর উপজেলার নবম ও দশম শ্রেণির মোট ১২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!