ads

শনিবার , ১৪ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

বয়স ৩৩। খুব যে বেশি তা নয়। ফর্মও পড়েনি। তবু সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার এবং ম্যানসিটির উত্থানের অন্যতম নায়ক কেভিন ডি ব্রুইনিকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। দলটির সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল। কেবল ইনজুরি প্রবণতার কারণে চুক্তি নবায়ন করেনি সিটিজেনরা। ফ্রি এজেন্টে ওই কেভিন ডি ব্রুইনি ইতালির লিগ চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিয়েছেন। অ্যান্তোনি কন্তের দলের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে তার। গতকাল চুক্তিপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর করেছে দু’পক্ষ। বৃহস্পতিবার ব্রুইনি মেডিকেল সম্পন্ন করার জন্য নেপলসে উড়ে যান।

Shamol Bangla Ads

এরপর নাপোলি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বেলজিয়াম তারকা ডি ব্রুইনির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। লিখেছে, ‘কেভিন নাপোলির একজন হতে পেরে গর্বিত।’ নাপোলি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। দলে অভিজ্ঞতা যোগ করতে ডি ব্রুইনিকে প্রধান লক্ষ্য ধরেছিল ক্লাবটি।

ডি ব্রুইনি ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি তাকে দলে নিতে চেয়েছিল। এছাড়া সৌদি প্রো লিগ থেকে আকর্ষণীয় প্রস্তাব ছিল তার হাতে। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাও চোখ রাখছিল তার ওপর। তবে ডি ব্রুইনি শেষ পর্যন্ত নাপোলির ডাকে সাড়া দিয়েছেন।

Shamol Bangla Ads

তার ইউরোপে থেকে যাওয়ার অন্যতম কারণ সেরা ছন্দে থেকে বেলজিয়ামের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা। নাপোলিও অবশ্য প্রিমিয়ার লিগের ফুটবলার নিয়ে দারুণ একটা প্রজেক্ট দাঁড় করিয়েছে। ম্যানইউ-এর বাতিল স্কট ম্যাকটমিনে, সাবেক চেলসি, ম্যানইউ’র বেলজিয়াম স্ট্রাইকার লুকাকু আছেন সেখানে।

Need Ads
error: কপি হবে না!