ads

বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোহলি-রোহিতকে জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা দেবে অস্ট্রেলিয়া

খবর টি পড়েছেন : ৪০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০২৫ আইপিএল মৌসুম চলাকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা এমন এক সময় অবসর ঘোষণা করেন, যখন ভারতের কোনো টেস্ট ম্যাচের শিডিউল নেই। এমনকি ভারতও ২ কিংবদন্তির জন্য কোনো বিদায়ী টেস্টের আয়োজন করেনি।

Shamol Bangla Ads

এবার যেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাজ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা কোহলি-রোহিতের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করছে। যদিও সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে এবং মুখে মুখে রয়েছে।

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরে অসিদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারতীয়রা। এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ও রোহিতের শেষ ম্যাচ।

Shamol Bangla Ads

কেননা, অস্ট্রেলিয়া একটি দীর্ঘ ক্রিকেট মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেইা পরিকল্পনায় ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পরই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) টড গ্রিনবার্গ ইঙ্গিত দিয়েছেন, এই সময়ের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়াতে বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি হতে পারে কোহলি-রোহিতের জন্য সাজানো বিদায় অনুষ্ঠান।

সাংবাদিকদের গ্রিনবার্গ বলেন, ‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’

রোহিত-কোহলিদের সংবর্ধনা নিয়ে গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই সক্রিয় রয়েছেন দুই কিংবদন্তি। ২০২৭ বিশ্বকাপ খেলেই হয়তো ৫০ ওভারের ফরম্যাটকেও বিদায় জানাবেন তারা।

আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাদা বলের সিরিজ। এই সফরেই হয়তো শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ভারতীয় দুই কিংবদন্তি কোহলি-রোহিতকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল পরবর্তী সংবাদ বিশ্বকাপে জায়গা করে গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads