ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন লুকে ‘কিং খান’: ভক্তরা মুগ্ধ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ

২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে পর্দায় ফেরেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর ২০২৪ সালে কোনো সিনেমা মুক্তি পায়নি তার। তখন থেকেই জানা যায়, মেয়ে সুহানা খানের জন্য ‘কিং’ নামের সিনেমা বানাচ্ছেন শাহরুখ, যেখানে হাজির থাকবেন তিনিও। এরপর থেকেই কিং ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ইতোমধ্যে সিনেমাটির পরিচালককে সুজয় ঘোষকে পরিবর্তন করে ‘পাঠান’খ্যাত সিদ্ধার্থ আনন্দকে নেওয়া হয়েছে। তাই বোঝাই যাচ্ছে, শান্ত গল্পের নয়, বরং মারকাটারি অ্যাকশনের গল্পেই পর্দায় আসছেন বাবা মেয়ে।

Shamol Bangla Ads

এদিকে ‘কিং’ নিয়ে প্রতিনিয়ত গুঞ্জন দেখা যাচ্ছে মিডিয়ায়। সামাজিক মাধ্যমেও আলোচনায় রয়েছে সিনেমাটি। এরইমধ্যে নতুন আরেক দুর্ধর্ষ লুক দেখে চমকে গেলেন শাহরুখ ভক্তরা। ৩ জুন মঙ্গলবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল ২টি ছবি শেয়ার করেছেন তার ভেরিফায়েড আইডি থেকে। যার একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, শক্তিশালী পেশি আর চোখে সানগ্লাস। অন্য একটি ছবিতেও ছোট চুলে দেখা গেছে কিং খানকে। মুখে চুরুট, ধোঁয়া উড়িয়ে হেঁটে চলেছেন। ছবিগুলো শেয়ার করে সুমিত কাদেল লিখেছেন, ‘ট্রেড মহলে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা হয়তো শাহরুখ খানের ‘কিং’ ছবির লুক হতে পারে। কিন্তু সত্যি বলতে, আমার কিছুটা সন্দেহ আছে! কারণ আমরা সবাই জানি শাহরুখ তাঁর চুল কতটা ভালোবাসেন! চলুন দেখি, শেষমেশ বিষয়টা কীভাবে সামনে আসে!’

সুমিত কাদেলের সেই পোস্টে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। অধিকাংশ অনুরাগী এই দুর্ধর্ষ লুকে মাত হয়েছেন। তবে নেটিজেনরা বলছেন ভিন্ন কথা। ছবিগুলো এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলেই মন্তব্য করেছেন অনেকে। এদিকে বাংলাদেশি অনেক ভক্তকে শাকিব খানের তাণ্ডবের লুকের সঙ্গেও তুলনা করে মন্তব্য করতে দেখা গেছে সেই পোস্টে।

Shamol Bangla Ads

জানা যায়, একদিন আগেই, এক ভক্তের ক্যামেরায় ধরা পড়ে শাহরুখের একেবারে ভিন্ন, নতুন ও অবাক করার মতো এক লুক। সেই দৃশ্য তোলপাড় ফেলেছে ইন্টারনেটে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস, মাথায় বিনি পরে আছেন শাহরুখ খান। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার পুরো শরীরজুড়ে ভয়ংকর ট্যাটুর ডিজাইন। দেখে মনে হবে যেন কোনো রহস্যময় যোদ্ধা তিনি। হোটেলের লবিতে সাহসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সঙ্গে নিরাপত্তা বলয়ে তাকে ঘিরে রেখেছিল তার টিম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই ধরেই নিয়েছিলেন যে এটি শাহরুখ খানের আসন্ন সিনেমার লুক। তবে একদিনের মধ্যেই নতুন আরেক লুক ভাইরাল হলো কিং খানের। তাই সিনেমায় শাহরুখের আসল লুক কি, তা জানার জন্য অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত।

কন্যা সুহানা খানকে বলিউডে প্রতিষ্ঠিত করতেই ‘কিং’ আনছেন শাহরুখ। এতে শাহরুখের সঙ্গে পর্দায় থাকছেন তার সুহানা খান। এছাড়াও থাকবেন এক ঝাক তারকা। যার মধ্যে রয়েছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি প্রমুখ। ‘কিং’-এর প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। এটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!