ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাকা ছাড়াও দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’

খবর টি পড়েছেন : ৭২৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তরুণ ও ব্যাচেলরদের যাপিত জীবন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় তুলে ধরেন নির্মাতা কাজল আরিফিন অমি। ২০১৮ সালে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক ইতোমধ্যে ৪ সিজন শেষ হয়েছে। আবারও সম্প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’।

Shamol Bangla Ads

গত ৪ সিজনের মতো এবারও দেখা মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ আরও অনেককে। তবে এটি এবার প্রচার হবে ওটিটি প্লাটফর্মের বঙ্গ অ্যাপে। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্মাতা অমি।

কাজল আরেফিন অমি বলেন, সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কি। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।

Shamol Bangla Ads

নির্মাতাি আরও বলেন, আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম, যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।

সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড। যারা পর্বগুলো আগে দেখতে চান তাদের ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। তবে দর্শকদের জন্য আশার কথাও শুনিয়েছেন তিনি। ১২০ পর্বে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ দেখা যাবে টাকা ছাড়াও। অমি জানিয়েছেন, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাণ্ডবের আইটেম গান ‘লিচুর বাগানে’ ঝড় পরবর্তী সংবাদ নতুন লুকে ‘কিং খান’: ভক্তরা মুগ্ধ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads