ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাণ্ডবের আইটেম গান ‘লিচুর বাগানে’ ঝড়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর আগেই সিনেমাটির ‘লিচুর বাগানে’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। ৩ জুন মঙ্গলবার সকালে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি জানান, ৮ ঘণ্টায় ৩০ লাখ দর্শক গানটি দেখেছেন। এক ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, ‘বাহ! মাত্র ৮ ঘণ্টায় ৩ মিলিয়ন, তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে লিচুর বাগানে।’

Shamol Bangla Ads

জানা যায়, ‘লিচুর বাগানে’ গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানটি দর্শকরা দেখতে পাচ্ছেন। প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।

Shamol Bangla Ads

এর আগে সিনেমাটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, ডা. এজাজসহ আরও অনেকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!