ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হলিউডে অভিষেকের পালা দিশা পাটানির

খবর টি পড়েছেন : ৬৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বলিউডে নিজের অবস্থান ধীরে ধীরে শক্ত করে তুলেছেন অভিনেত্রী দিশা পাটানি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতিতেই নজর কেড়েছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। অ্যাকশন ও নাচিয়ে হিসেবে দারুণ সুনাম তাঁর। এবার সেই সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে চলেছেন আন্তর্জাতিক অঙ্গনে। প্রথমবারের মতো পা রাখছেন হলিউডে, তাও আবার অস্কারজয়ী নির্মাতার ছবিতে!

Shamol Bangla Ads

ভারতীয় সংবাদমাধ্যম ওটিটিপ্লে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি। তাঁর নতুন সিনেমা ‘হোলিগার্ডস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে।

‘হোলিগার্ডস’ একটি সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমা। থ্রিল, রহস্য আর অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে নির্মিত এ চলচ্চিত্রে দিশার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন হলিউডের খ্যাতনামা তারকারা– ডল্ফ লুন্ডগ্রেন, টাইরেস গিবসন এবং ব্রিয়ানা হিল্ডব্র্যান্ড। এমন তারকাবহুল কাস্টিং এবং অস্কারজয়ী পরিচালকের ব্যানারে ছবিটি নিঃসন্দেহে দিশার ক্যারিয়ারে এক মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে।

Shamol Bangla Ads

ইতিপূর্বে দিশা নিজের ইনস্টাগ্রামে সিনেমার বিহাইন্ড দ্য সিন মুহূর্তের কিছু ছবি শেয়ার করে অনুরাগীদের মধ্যে কৌতূহল জাগিয়েছিলেন। তার ফ্যানদের অনেকেই মনে করছেন, এ সিনেমা হতে চলেছে দিশার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা।

তবে এখনও সিনেমাটির ফার্স্টলুক কিংবা ট্রেলার প্রকাশ পায়নি। মুক্তির তারিখও নির্ধারিত হয়নি। তবে চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিশার হলিউড অভিষেক কেমনভাবে আলোড়ন তোলে, তা দেখার জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাকিব-মিষ্টি জান্নাতকে দেখা গেলো একসাথে পরবর্তী সংবাদ তাণ্ডবের আইটেম গান ‘লিচুর বাগানে’ ঝড়

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads