ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১ বছর পর কোয়ালিফায়ারে প্রীতির পাঞ্জাব

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

প্রীতি জিনতার উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে আইপিএলে। দলের প্রায় সব ম্যাচেই উপস্থিত থেকে খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন বলিউড অভিনেত্রী। গত কয়েকটি আসরে পাঞ্জাব কিংস সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এবার রিকি পন্টিংয়ের কোচিংয়ে এই দলটিই শুরু থেকে ধারাবাহিকতা ধরে রাখে। এর ফলও পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে দীর্ঘ ১১ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে উঠেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারানো পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৪ ম্যাচে ১৯।

Shamol Bangla Ads

পয়েন্ট টেবিলের এক নম্বরে ওঠায় আইপিএলের ফাইনাল খেলতে ২টি সুযোগ পাবে পাঞ্জাব কিংস। অনেক বছর পর প্লে-অফে উঠলেও উচ্ছ্বাসে ভাসছেন না দলটির অস্ট্রেলিয়ান কোচ।

এখনও কিছু অর্জন হয়নি বলে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে পন্টিং বলেন, এই দলের ওপর আমি সত্যিই খুশি। এই অর্জনের (প্লে-অফ) পেছনে কঠোর পরিশ্রম ছিল। আমি মনে করি এটা অনেক বড় অর্জন; কিন্তু আপনি যদি পেছনে ফিরে তাকান, প্লে-অফে ওঠাটা কোনো কিছুই নয়। যখন আমরা কোয়ালিফায়ারে উঠেছিলাম, আমি খেলোয়াড়দের বলেছি কোনো কিছুই কিন্তু অর্জন করিনি। আমার লক্ষ্যই ছিল সেরা দুইয়ে থাকা, সেটা পূরণ হয়েছে।

Shamol Bangla Ads

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় পন্টিং ও শ্রেয়াস আয়ারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। পাঞ্জাবে এসে সেই জুটি আবার তৈরি হয়। মাঝে শ্রেয়াস চলে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে। সেই দলকে আইপিএলও জিতিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে আর রাখেনি কেকেআর।

সেই শ্রেয়াস ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন কোচকে, ‘পন্টিং মাঠে আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেন। যেটা আমার ভালো লাগে। আমাদের দলকে এইগুলো সাহায্য করেছে। সব কিছু একদম সঠিক পথে চলছে।’

Need Ads
error: কপি হবে না!