ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চমক দেখিয়ে হামজা-সামিত-ফাহমিদুলকে নিয়ে দল ঘোষনা

খবর টি পড়েছেন : ৪০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সকালে বাংলাদেশে পৌঁছান ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে দেশে পা রেখেই এবার সুসংবাদ পেয়েছেন এই ফরোয়ার্ড। তাকে রেখেই যে আজ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। অবশ্য তার জন্য নতুন সংবাদ নয়। কেননা প্রাথমিক দলে থাকবেন এটাই নিশ্চিত না হলে দেশে আসতেন না।

Shamol Bangla Ads

সিঙ্গাপুরের বিপক্ষে দেওয়া ২৬ সদস্যের স্কোয়াডে আছেন প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক প্রবাসী সামিত সোম। আছেন ভারতের বিপক্ষে অভিষেক হওয়া হামজা চৌধুরীও। তাদের সঙ্গে দলে ফিরেছেন আবানহীর ফরোয়ার্ড সুমন রেজা।
তবে বাদ পড়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা জুনিয়র।

গত মার্চের ফিফা উইন্ডোতে অবশ্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ফাহমিদুল। দলের সঙ্গে সিঙ্গাপুরেও ক্যাম্প করেছিলেন। তবে শেষ মুহূর্তে ভারতের বিমানে না চড়ে ইতালির উদ্দেশে রওনা দেন তিনি। কারণ, তার একটু সময় লাগবে জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে ফাহমিদুলকে রাখেননি কাবরেরা।

Shamol Bangla Ads

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি আগামী ১০ জুন হবে। যে মাঠে হবে সেই জাতীয় স্টেডিয়াম আজ সকাল বেলা পরিদর্শন করতে গিয়েছিলেন কোচ কাবরেরা। ম্যাচকে সামনে রেখে আগামী ৩০ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড :

গোলরক্ষক
মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার
মো. শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার
মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোম।

ফরোয়ার্ড
ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাতে নামছে বাংলাদেশ-পাকিস্তান পরবর্তী সংবাদ বড় হারে শুরু লিটনদের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads