ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৭ মে মঙ্গলবার দুপুরে জেলা ভূমি প্রশাসনের উদ্যোগে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা শেষে ভিডিওচিত্র প্রদর্শনী, ভূমি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী এবং মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পরে বিভাগীয় কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেন।

Need Ads
error: কপি হবে না!