ads

মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাট উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

শেরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প’র আওতায় পাটচাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার সদর উপজেলা পাট অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা বিএডিসি (বীজ বিপণন) এর সহকারী পরিদর্শক আবু সাইদ মিয়া, সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত প্রমুখ।

এ প্রশিক্ষণে সদর উপজেলার ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে চাষিদের পাট চাষে করণীয় বিভিন্ন বিষয়ে জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!