ads

বুধবার , ১৪ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় ৩ ভুয়া পরীক্ষার্থী আটক

খবর টি পড়েছেন : ১,৬৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৩ মে মঙ্গলবার শহরের নবারুণ পাবলিক স্কুলে লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে। শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ১৪ মে দুপুরে ওই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন জয়পুরহাট জেলার নজরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২৯), কক্সবাজারের ইকতিয়ার উদ্দিনের ছেলে আফ্রিদি রহমান (২৭) ও চাপাইনবাবগঞ্জের মোখলেছ উদ্দিনের ছেলে আবু শাহাদাৎ তুষার (২৭)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা গত ১৩ মে সকালে শেরপুর শহরের নবারুণ পাবলিক স্কুলে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র যাচাইকালে ছবি এবং তথ্যের গরমিল ধরা পড়লে ওই ৩ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিরা আর্থিক লেনদেন এর মাধ্যমে মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছিল বলে স্বীকার করে।

আটককৃত মোঃ রাজু আহম্মেদ ৮০ হাজার টাকায় পরীক্ষার্থী শাকিল মিয়ার পরিবর্তে, আফ্রিদি রহমান নিটু ৬০ হাজার টাকায় পরীক্ষার্থী আসামি শাকিল আহম্মেদের পরিবর্তে এবং আবু শাহাদাৎ তুষার ১ লক্ষ টাকায় পরীক্ষার্থী মো. বাদল ইসলামের পরিবর্তে লিখিত পরীক্ষায় অংশ নিতে এসেছিলো।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ইতিপূর্বে পুলিশের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ ওঠলেও বর্তমানে এ ধরনের অনিয়ম বন্ধ রয়েছে। যে কারণে বিকল্প উপায়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে আটক করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় ৩ আসামি গ্রেফতার করা হয়েছে। শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাছের ড্রামে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ সদস্যদের ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads