ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মশ্রী পেলেন অশ্বিন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

ক্রিকেট ক্যারিয়ারে অনেক পুরস্কারই পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ২৯ এপ্রিল মঙ্গলবার যে পুরস্কার পেয়েছেন তা অনন্য। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ওই সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি এ স্পিনার।

Shamol Bangla Ads

জানা যায়, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি যে অশ্বিন পাবেন তা আগেই নিশ্চিত ছিল। বছরের শুরুতেই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। আজ রাষ্ট্রপতি ভবন থেকে সেটাই গ্রহণ করলেন তিনি। তার আগে এই পুরস্কার জিতেছেন আরও বেশ কজন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জহির খান, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, যুবরাজ সিং ও মিতালি রাজ।

ভারতের হয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ার অশ্বিনের। ৩ সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচ খেলেছেন তিনি। এ সময় ৭৬৫ উইকেট নিয়ে ভারতের আরেক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা অশ্বিন গত বছর বিদায় নিয়েছেন ক্রিকেট থেকে। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাচ্ছেন ৩৮ বছর বয়সী স্পিনার।

Shamol Bangla Ads

অশ্বিনের মতো আজ পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি আইএম বিজয়ন, প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং। অন্যদিকে সর্বশেষ ২ অলিম্পিকে পদকজয়ী হকি গোলরক্ষক পিআর শ্রীজেশ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পেয়েছেন।

 

Need Ads
error: কপি হবে না!