ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদ ও দুটি গরু জব্দ

খবর টি পড়েছেন : ৫৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি। ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোট গজনী ও কোচপাড়া এলাকা থেকে এসব মদ ও ভারতীয় চোরাই গরু উদ্ধার করেন তাওয়াকুচা বিওপির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

Shamol Bangla Ads

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে বিজিবি’র দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ছোট গজনী এলাকা থেকে ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং কোচপাড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। জব্দকৃত মদ ও গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৫ হাজার ৫শ টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ প্রতিরোধে সচেষ্ট রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার বাজারসমূহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে থানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads