ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

ভিন্নধর্মী নতুন ফরম্যাটে এবার আয়োজিত হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। দীর্ঘ লড়াই শেষে টিকে আছে মাত্র ৪টি দল- বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনাল শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের জমজমাট লড়াই। দেখে নেওয়া যাক, শেষ চারে কারা কার মুখোমুখি হচ্ছে।

Shamol Bangla Ads

৬ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতার সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। কোয়ার্টারে তারা হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। সেমিফাইনালে কাতালানদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান, যারা বায়ার্ন মিউনিখকে বিদায় করে জায়গা করে নিয়েছে শেষ চারে। ২ লেগের সেমির প্রথম ম্যাচটি হবে ১ মে রাত ১টায়, বার্সার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে। ফিরতি লেগে ৭ মে একই সময়ে সান সিরোতে লড়বে ওই ২ ক্লাব।

অন্যদিকে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে আর্সেনাল। কোয়ার্টারে তারা রিয়াল মাদ্রিদকে ২ লেগ মিলিয়ে ৫-১ গোলে হারিয়েছে। তাদের প্রতিপক্ষ পিএসজি, যারা অ্যাস্টন ভিলাকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। এই সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল রাত ১টায়, আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে। ফিরতি লেগে ৮ মে একই সময়ে লড়বে ২ দল, পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে।

Shamol Bangla Ads

সব উত্তেজনার শেষ হবে ১ জুন। চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।

Need Ads
error: কপি হবে না!