ads

বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে রিট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

সেলিব্রেটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ​১৬ এপ্রিল বুধবার তানজিম রাফিদ নামের ঢাকার এক বাসিন্দা ওই রিট আবেদনটি দায়ের করেন।

Shamol Bangla Ads

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে দাখিল করা এই আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।​ আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হলো। ​

বিষয়টি নিয়ে আইনজীবী মাহিন এম রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ। মাহিন আরও জানান, হাইকোর্ট আগামী সপ্তাহে এই রিট আবেদনের শুনানি করতে পারে।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার অনলাইন জুয়ার সব ওয়েবসাইট, লিংক, গেইটওয়ে বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছে ল‘ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট।

মঙ্গলবার সংগঠনটির পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ই-মেইলে এই নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, পুলিশের মহাপরিদর্শককে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে অনলাইন জুয়া প্রতিরোধে স্পেশাল মনিটরিং সেল গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়।

Need Ads
error: কপি হবে না!