ads

শনিবার , ১২ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নাইটহুড’ সম্মাননা পাচ্ছেন জেমস অ্যান্ডারসন

খবর টি পড়েছেন : ২৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দারুণ এক সম্মাননা পাচ্ছেন টেস্টে ইংল‍্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ‍্যান্ডারসন। ক্রিকেটে অবদানের জন‍্য নাইটহুড দেওয়া হচ্ছে সাবেক এই পেসারকে। গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন অ‍্যান্ডারসন। ৭০৪ উইকেট নিয়ে এই সংস্করণে ইতিহাসেরই সফলতম পেসার তিনি।

Shamol Bangla Ads

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীরা বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাইট প্রস্তাব করে যেতে পারেন, যা রাজা অনুমোদন করেন। গত নভেম্বরে পদত্যাগ করা ঋষি সুনাকের তালিকায় আছেন অ্যান্ডারসন। ক্রিকেটারদের মধ্যে এর আগে নাইটহুড পেয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, জিওফ বয়কট, ইয়ান বোথামসহ অনেকেই। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসরাও ভূষিত হয়েছিলেন নাইটে। এই উপাধি পাওয়ার ব্যক্তির নামের আগে ‘স্যার’ যুক্ত হয়।

এ নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টম্পসন মনে করেন, ‘ইংল্যান্ড কিংবদন্তি’ অ্যান্ডারসনের নাইটহুড ‘প্রাপ্য সম্মাননা’ যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।

Shamol Bangla Ads

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা। দুই দশকের বেশি সময়ে ৪২ বছর বয়সী অ্যান্ডারসন দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১১৪ উইকেটের পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫৮টি ও টি-টোয়েন্টিতে ৪১টি উইকেট শিকার করেছেন এ পেসার।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ‍্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইপিএলে কোহলির নতুন ইতিহাস পরবর্তী সংবাদ শুরুর আগেই শেষ, পিএসএল ছাড়লেন লিটন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads