ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন লিটন-রিশাদ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ২ ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিএসএলে খেলতে রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেরাই।

Shamol Bangla Ads

এবারের পিএসএলে পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন ও রিশাদ। করাচি কিংস ড্রাফট থেকে সিলভার ক্যাটাগরিতে লিটনকে দলে নেয়, অন্যদিকে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

পিএসএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা-ও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকা নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের শুরুতে নিজ দলকে পাচ্ছেন না তিনি। সিরিজের প্রথম টেস্ট শেষেই পাকিস্তানে যাবেন এই ডানহাতি পেসার। এটি হতে যাচ্ছে নাহিদের প্রথম কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা।

Shamol Bangla Ads

এবারের পিএসএলের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ৬ দলের অংশগ্রহণে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪টি ভেন্যুতে—লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে।

এ বছরই পিএসএলের শেষ ৬-দলীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। আগামী মৌসুম থেকে ২টি দল যুক্ত হয়ে লিগটি ৮-দলীয় রূপ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!