ads

সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের পেস বোলিং কোচ হচ্ছেন গুল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

জাতীয় দলের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিদায় বলে দেওয়া হতে পারে। আগামী মে মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে উমর গুলকে দেখা যেতে পারে নতুন পেস বোলিং কোচ হিসেবে।

Shamol Bangla Ads

জানা যায়, সেভাবেই পেস বোলিং কোচ নিয়োগের কাজ চলছে। পাকিস্তান থেকে উমর গুলের ঘনিষ্ঠ একজন ফোনে সমকালকে জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাহিদ রানাদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে গুলকে। বিসিবির প্রস্তাবে রাজিও হয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক এ ফাস্ট বোলার বিসিবির কাছে চুক্তির শর্তাবলি চেয়েছেন বলে জানায় ওই সূত্র। ব্যাটে-বলে মিলে গেলে গুলই হতে পারেন পেস বোলিং কোচ।

অ্যাডামসের পারফরম্যান্সে খুশি নয় বিসিবি। ওই কারণে তাকে বিদায় দিয়ে দীর্ঘমেয়াদে গুলকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি চূড়ান্ত করতে। প্রধান কোচ ফিল সিমন্সেরও মতামত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে প্রধান কোচের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে শিগগিরই বিষয়টি চূড়ান্ত করা হবে।

পেস বোলিং কোচ হিসেবে গুলকে প্রধান কোচেরও পছন্দ। খেলা ছাড়ার পর কোচিংকে পেশা বেছে নেন পাকিস্তানি এ ফাস্ট বোলার। ২০২২ সালে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য পাকিস্তান দলের অন্তর্বর্তী পেস বোলিং কোচ করা হয় তাকে। বর্তমানে পাকিস্তান ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করছেন ৪২ বছর বয়সী গুল।

৪৭টি টেস্ট, ১৩০ ওয়ানডে আর ৬০ টি২০ ম্যাচ খেলা সাবেক এ ফাস্ট বোলারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি।

Need Ads
error: কপি হবে না!