ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দ্য লায়ন ইজ ব্যাক’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

পিঠের চোট কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। ৬ এপ্রিল রবিবার সকালে মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে যোগ দেন তিনি। আইপিএলের মৌসুমের বাকি অংশ খেলবেন ৩১ বছর বয়সী এই তারকা পেসার। ৬ই এপ্রিল রবিবার মুম্বাই ইন্ডিয়ানস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বুমরাহর ফিরে আসার বার্তা দেয়। ভিডিওর শেষে বলা হয়েছে ‘দ্য লায়ন ইজ ব্যাক’। ফিরে এসেছে জঙ্গলের রাজা। সেই সিংহ-ই জাসপ্রীত বুমরাহ।

Shamol Bangla Ads

জানা যায়, ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিক্যাল টিমের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সেরে ফেরা বুমরাহের মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।

দলের সঙ্গে যোগ দিলেও সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বুমরাহর। মুম্বাই ইন্ডিয়ানসের সাপোর্ট স্টাফ ও কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহর অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন।
পরের রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরতে পারেন তিনি।

Shamol Bangla Ads

বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি। আইপিএলের শুরুর ম্যাচগুলিতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে। অবশেষে এখন তিনি মাঠে ফেরার কাছাকাছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!