ads

বুধবার , ২ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভাইবোনের মারামারিতে ভাই নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ২, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ারিশান জমি সংক্রান্ত দ্বন্দ্বে সহোদর ভাইবোনের মারামারিতে বড় ভাই দুলাল মন্ডল (৬০) নিহত হয়েছেন। ২ এপ্রিল বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত দুলাল মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের জীবিত দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল। দুই মেয়ে হামিদা বেগম ও তাকমিনা বেগম। এই চার ভাইবোনের মধ্যে ওয়ারিশান জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এসব দ্বন্দ্ব গ্রামের মাতব্বর ও স্বজনরা ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করেন। এরই জের ধরে বুধবার সকাল ৯টার দিকে হেলিম মন্ডল নিজের বসত-ভিটায় আকাশমনি ও ইউকিলিপটাচ গাছ কাটতে যান। এসময় ভাই দুলাল মন্ডল, বোন হামিদা ও তাকমিনা গিয়ে বাঁধা দেন। এনিয়ে ভাইবোনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বোনেরা মিলে ভাই এর গলা চেপে ধরলে ভাই দুলাল মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসাথে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!