ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শঙ্কামুক্ত তামিম, ৩ মাসের মধ্যে ফিরতে পারবেন মাঠে

খবর টি পড়েছেন : ২৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবশেষে এলো স্বস্তির খবর, হার্ট অ্যাটাকের পর শঙ্কামুক্ত হয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার ডিপিএল ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয় তাকে, যেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর জরুরিভিত্তিতে রিং পরানো হয় এই ওপেনারকে। তখন চিকিৎসকরা জানিয়ে ছিলেন, তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে জানা গেছে, তামিম এখন শঙ্কামুক্ত এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় হাসপাতাল ছাড়তে পারবেন।

Shamol Bangla Ads

সাভারের কেপিজে হাসপাতালে (সাবেক বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল) তামিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল ছিল। সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ হাঁটারও চেষ্টা করেছেন তিনি। স্বজনরা তার সঙ্গে দেখা করেছেন।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে দুপুরে কেপিজে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি নিশ্চিত করেছেন, তামিম এখন বিপদমুক্ত এবং ৩ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন। তবে তামিমের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

ডা. আবু জাফর বলেন, সব পরীক্ষা-নিরীক্ষায় সবসময় রোগ নির্ণয় সম্ভব হয় না। প্রথম ইসিজিতে কোনো বড় পরিবর্তন ধরা পড়েনি, তবে আজ সকালে করা ইকো রিপোর্ট ঠিক এসেছে। তারপরও যেকোনো সময় কিছু ঘটতে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তার পরিবারের সঙ্গে আলোচনা করেছি। এখন তাদের সিদ্ধান্তের ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্ধ যুগের আক্ষেপ ঘুচাতে চায় ব্রাজিল পরবর্তী সংবাদ হামজার অভিষেকের দিনে ভারতের সাথে ড্র বাংলাদেশের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads