ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে তামিম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন তামিম। জানা গেছে, হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

Shamol Bangla Ads

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

Need Ads
error: কপি হবে না!