ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫৮ কোটি টাকা পাচ্ছেন রোহিত-বিরাটরা!

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার দিচ্ছে বিসিসিআই। ২০ মার্চ বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বলা হয়েছে, ‍‍২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় অত্যন্ত আনন্দের সঙ্গে টিম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকার নগদ পুরস্কারমূল্য ঘোষণা করছে ভারতীয় বোর্ড। খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের সম্মান প্রদর্শন করতে ওই আর্থিক পুরস্কার প্রদান করা হল।‍‍ তবে কাদের কত টাকা দেওয়া হচ্ছে, সেটা আলাদাভাবে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়নি। প্রকাশ করা হয়নি নগদ অর্থ বণ্টনের ফর্মুলা।

Shamol Bangla Ads

জানা যায়, এই প্রথমবার কোনও আইসিসি ট্রফি জেতায় এরকম নগদ পুরস্কার পাচ্ছেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে ২০২৪ সালের ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকেও পুরস্কৃত করেছিল বিসিসিআই। তখন তো নগদের অঙ্কটা আরও বেশি ছিল। টিম ইন্ডিয়াকে জন্য ১২৫ কোটি টাকার নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছিল। এবার তার প্রায় অর্ধেক পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। আর সেটা কিছুটা প্রত্যাশিত বলেই মনে করছেন অনেকে। কারণ ২০২৪ সালে ভারত যে ট্রফি জিতেছিল, সেটা ১১ বছরের অপেক্ষার পরে এসেছিল। সেই ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে ভারত একাধিক মেগা টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে উঠেছে। কিন্তু ট্রফিটা ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। ভেঙেছে হৃদয়। যেমন ২০১৫ সাল এবং ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যেতে হয়েছিল। ২০২১ সাল এবং ২০২৩ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও কাপটা ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া। আর ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ঘরের ফাইনালে হেরে গিয়েছিল। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরে ওই ১৯ নভেম্বরের হারটা ভারতীয়দের হৃদয় চুরমার করে দিয়েছিল। আর তার কয়েক মাসের মধ্যেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় উচ্ছ্বাসের মাত্রাটা বেশি ছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!