ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হামজাদের বরণে প্রস্তুত শিলং

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

পাহাড়ঘেরা চারপাশ, মাঝে আধুনিক ঝাঁ চকচকে স্টেডিয়াম। স্থানীয়দের কাছে একসময় এই মাঠের নাম ছিল পোলো গ্রাউন্ড। হয়তো ব্রিটিশ আমলে এখানে ঘোড়ার পিঠে চেপে পোলো খেলা খুব জনপ্রিয় ছিল। কিন্তু গত দশকের শুরু থেকেই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়তে থাকে। পোলো গ্রাউন্ডেই বসানো হয় অ্যাস্ট্রোটার্ফ, দোতলা গ্যালারির কিছু অংশে রাখা হয় ছাদ। হাজার পনেরো দর্শকের এই মাঠটির নামকরণ করা হয় জওহরলাল নেহরু স্টেডিয়াম। তখন থেকেই স্থানীয় শিলং প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সুযোগ-সুবিধার সঙ্গে দর্শকদের আগ্রহে গত কয়েক বছর ধরে সেখানে আই লিগের নিয়মিত ম্যাচও হচ্ছে। তবে কোথায় গিয়ে যেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ মিলছিল না শিলংয়ের। পূর্বাঞ্চলে কলকাতার মাঠেই শুধু ভারতীয় জাতীয় ফুটবল দলের ম্যাচ রাখা হতো। তবে এবার নাকি কলকাতায় অনাগ্রহ ছিল বাংলাদেশের। তাই শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ রেখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর ম্যাচটি ঘিরেই এই মুহূর্তে অধীর অপেক্ষায় রয়েছে শিলং। সেখানকার দৈনিক শিলং টাইমসের খবর, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ঘিরে প্রস্তুত রয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়াম। এরই মধ্যে শহরটিতে পৌঁছে গেছে ভারতীয় দল। ১৬ মার্চ সোমবার সেখানে মালদ্বীপ দলের পৌঁছানোর কথা। আসলে বাংলাদেশের বিপক্ষে এএফসি বাছাইয়ের প্রস্তুতি নিতেই মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। আর ১৯ মার্চ সেই ম্যাচটি দিয়েই ওই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়াতে যাচ্ছে। স্থানীয় দর্শকদের মধ্যে মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ ২টি নিয়ে নাকি ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামেলস্টন দোলিং জানান, এই অঞ্চলের মানুষের কাছে এই প্রথম আন্তর্জাতিক ফুটবল দলের খেলা দেখার সুযোগ এসেছে। ম্যাচ দুটি ঘিরে তারা অধীর অপেক্ষায় রয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে দর্শকদের মাঝে টিকিটের চাহিদা যা, তা হয়তো পূরণ করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন ওই ফুটবল কর্মকর্তা। ২০ মার্চ বাংলাদেশ দল সেখানে পৌঁছানোর কথা। দোলিং জানান, তারা বাংলাদেশ দলকে বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। ম্যাচ দুটিতে শিলংবাসীর অন্যতম আগ্রহের জায়গায় সুনীল ছেত্রির অবসর ভেঙে ফেরা। সেই সঙ্গে বাংলাদেশ দলে ইংলিশ ক্লাবে খেলা হামজা চৌধুরীর খেলা দেখার অপেক্ষাতেও রয়েছেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!