ads

শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের পরিকল্পনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ

আগামী অক্টোবরে ওই টি-২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিসিবি জানিয়েছে, ২০২৬ সালে যৌথ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ হবে। বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পানায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ভাবছেন তারা। এসিবিও জানিয়েছে, সূচি চূড়ান্ত করার বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Shamol Bangla Ads

জানা যায়, গত বছর বাংলাদেশ ও আফগানিস্তানের একটি টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা দুই বোর্ডের সম্মতিতে স্থগিত হয়ে যায়। আগামী অক্টোবরে ওই টি-২০ সিরিজ আয়োজনের আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বলেন, সিরিজটি আগে স্থগিত হয়েছিল। আমরা এরই মধ্যে এসিবির সঙ্গে সিরিজটি পুনরায় আয়োজনের বিষয়ে আলোচনা করছি। রমজানের পর আরও বিস্তারিত আলোচনা হবে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আমরা তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পারবো আশা করছি।

Shamol Bangla Ads

এসিবির এক কর্মকর্তা বলেন, আপনি যদি এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দিকে তাকান, উইন্ডোতে (২-১২ অক্টোবর) ছোট্ট একটা গ্যাপ চোখে পড়বে। আমরা সময় ও সূচি নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ ও আফগানিস্তানের ২০২৪ সালের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল। ২ টেস্টের সঙ্গে ৩ টি করে ওয়ানডে ও টি-২০ ছিল। সিরিজটির স্বাগতিক ছিল আফগানিস্তান। ভারতে তারা ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু ওই সময় ভারতের নির্ধারিত অঞ্চলে বৃষ্টির মৌসুম থাকার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। ওই কারণে বিসিবি সিরিজ খেলতে সম্মত হয়নি। পরে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। যা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ। এবার আলোর মুখ দেখতে প পারে টি-২০ সিরিজ। দুই বোর্ড ফাঁকা সূচি পেলে টেস্ট সিরিজও খেলার বিষয়ে আশাবাদী। আয়োজক আফগানিস্তান হওয়ায় সিরিজটি ভারত, সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় হতে পারে।

আগামী এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। ডিসেম্বর পর্যন্ত ৪টি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ আছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে এফটিপির বাইরে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সঙ্গে যোগ হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ। সব মিলিয়ে ব্যস্ত এক বছর কাটবে টারগারদের।

Need Ads
error: কপি হবে না!