ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ

‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় পাট দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে  ৬ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ডিআইও-১ খন্দকার শহীদুল হক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, পাটচাষি সামিদুল হক, মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরও কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদফতরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!