ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৪৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ মার্চ বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে ৯ জুয়াড়ি ও পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আমজাদ আলীর ছেলে আকরাম হোসেন (২৫),মৃত একিন আলীর ছেলে আফজাল হোসেন (২৭), নিজাম উদ্দীনের ছেলে হুমায়ুন (৩২), মৃত রমিজ উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৪) এবং তারানী এলাকার নেওয়াজ আলীর ছেলে মামুন মিয়া (২৬), মৃত মাইজ উদ্দীনের ছেলে নুরুল হক(৩২), নেকবর আলীর ছেলে শাহ আলম (৩৮), লাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও মৃত সাইফুল ইসলামের ছেলে সাইম মিয়া (২১)।

এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন পৌরশহরের আড়াইআনী এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে সাবির হসেন শান্ত (২৪) ও চকপাড়া এলাকার ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলার তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে গ্রেফতার করা হয় একই রাতে পৌরশহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads