ads

মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে ২ মাদ্রিদের লড়াই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শুরু হচ্ছে আজ থেকে। প্রথম লেগের ম্যাচে আজ মাদ্রিদ ডার্বিতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল আতিথ্য দেবে অ্যাতলেটিকো মাদ্রিদকে। ৪ মার্চ মঙ্গলবার রাতে ২ ভাগে বিভক্ত হয়ে যাবে মাদ্রিদ শহর। সাদা আর লাল ২ রঙ্গের জনস্রোতে পরিণত হবে স্পেনের রাজধানী। কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র মহারণের প্রথম লেগে লড়বে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

Shamol Bangla Ads

এদিকে দলীয় শক্তি, অতীত পরিসংখ্যান- সব কিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল মাদ্রিদ। রিয়ালের আক্রমণ ভাগ দুর্দান্ত। এমবাপ্পে, ভিনিসিয়ুস, রদ্রিগো ও বেলিংহ্যামকে নিয়ে গড়া এই লাইনআপকে ভালোবেসে ভক্তরা নাম দিয়েছে ‘ফ্যান্টাসটিক-৪’।

আক্রমণ ভাগের এই চার ফুটবলারের মধ্যে যে কোন একজন সেরাটা দিতে পারলেও প্রতিপক্ষ নাকাল হবে নিশ্চিত।

Shamol Bangla Ads

ইনজুরিতে রিয়ালের রক্ষণভাগ জর্জরিত হলেও, রুডিগারের সাথে একাডেমি ডিফেন্ডার রাউল আসেন্সিও দারুণভাবে মানিয়ে নিয়েছেন।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি বলেছেন, আমাদের প্রধান লক্ষ্য হলো প্রথম লেগে জয় পাওয়া। যতটা সম্ভব বাড়তি সুবিধা নিয়ে দ্বিতীয় লেগে যেতে চাই। এটা খুব কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে কারণ অ্যাতলেটিকো খুবই শক্তিশালী দল।

অন্যদিকে, এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছে অ্যাতলেটিকো। আধিপত্য দেখিয়ে সরাসরি শেষ ১৬’তে জায়গা করে নিয়েছে সিমিওনি’র দল।

এদিকে, লা লিগাতেও ভালো ছন্দে আছে দলটি। টেবিলের দুই নম্বরে আছে তারা। সবসময় রক্ষণকে প্রাধান্য দিয়ে রণকৌশল নির্ধারণ করে মাঠে নামেন অ্যাতলেটিকো কোচ ডিয়েগো সিমিওনি। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না।

আক্রমণে জুলিয়ান আলভারেজ আর আতোয়ান গ্রিজম্যানের মতো ফরোয়ার্ড থাকায় কাউন্টার অ্যাটাকে গোলের জন্য মুখিয়ে থাকবে অ্যাতলেটিকো।

অ্যাতলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনি বলেন, আজ মাদ্রিদ শহরের জন্য বিশেষ একটি রাত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে একই শহরের দুই দল। এক কথায় অসাধারণ এক লড়াই উপভোগ করতে যাচ্ছে ভক্তরা। তবে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে আমরা সন্মান করি। তবে, সর্বোচ্চ দিয়ে জয়ের চেষ্টা করবো।

অ্যাতলেটিকোর বিপক্ষে রিয়ালের লা লিগার সাম্প্রতিক লড়াইয়ের অধিকাংশই ড্র হয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে এগিয়ে লস ব্লাঙ্কোসরা। ইউসিএলের মুখোমুখি ৯ ম্যাচে রিয়ালের ৫ জয়ের বিপরীতে অ্যাতলেটিকো জিতেছে ২ ম্যাচে।

অন্যদিকে ভিন্ন ম্যাচে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল, ফিয়েনুর্ড-ইন্টার মিলান, বরুশিয়া ডর্টমুন্ড-লিল। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!