ads

রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধ ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস

স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

শেরপুরে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস করা হয়েছে। ২ মার্চ রবিবার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর এলাকার মেসার্স সাউদা ব্রিকসকে ২ লাখ ও মেসার্স আর এইচ ম্যানুফ্যাকচারার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই দুটি ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) এর ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ওই দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে।

অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদসহ পুলিশ ও সেনা সদস্যর উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বলেন, ইটভাটাসমূহের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ না করায় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং পৌরসভার ভেতরে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলাসহ ইটভাটা স্থাপন আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!