ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজার মনিটরিং অভিযানে ৩ ব্যবসায়ীর ২৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

শেরপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল ও মজুদদারি প্রতিরোধকল্পে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৃথক অভিযান পরিচালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার বাজার ও পাকুড়িয়া ইউনিয়নের বটতলা বাজারে ওই অভিযান পরিচালিত হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ২০১০ সালের সালের কৃষি বিপণন আইনে ৪ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব ব্যবসায়ীর মধ্যে গাজীরখামার বাজারের পাইকারী ব্যবসাীয় দুলাল মিয়াকে ১০ হাজার টাকা, আজাহার আলীকে ৫ হাজার টাকা ও মমিন মিয়াকে ৭ হাজার টাকা এবং বটতলা বাজারের ব্যবসায়ী রনি মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা বাজার মনিটরিং টিমের কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা। তার সাথে ছিলেন মনিটরিং টিমের সদস্য কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও কৃষি বিপণন কর্মকর্তা ফরিদা আক্তার। এছাড়াও শেরপুর সদর থানার একটি পুলিশ দল এবং কাক্টেরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন।

Shamol Bangla Ads

মনিটরিংকালে আইন লংঘনের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চা-ডাল, তেল. লবন, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, আদা, ভোগ্যপণ্য, মশলা, কাঁচাবাজার, মাছ-মাংস বিক্রেতা, ফলমুল, ওষধের ফার্মেসী, হোটেল-রেস্তারায় চলমান বাজার দর ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের মজুদ পরিস্থিতিও যাচাই করা হয়। সেইসাথে ক্রয়রশিদ ও দর্শনীয় স্থানে মূল্য তালিকা টানানোসহ যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমূল্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!