ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের মাদক কারবারি জোনাব আলীর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। ওইময় তার বসতবাড়িতে তল্লাশী করে চার প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেইসাথে মাদক কারবারি জোনাব আলীকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি জোনাব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা প্রশিক্ষণ সমাপনী পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads