ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার ধানহাটি এলাকায় আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্‌স) শাহ শিবলী সাদিক। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. নুর ইসলাম, হেফাজতে ইসলামের শেরপুর জেলা আমির মুফতি খালিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, মো. রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এস কে সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সংগঠক লুৎফর রহমান লাজু, ঝিনাইগাতী বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির প্রমুখ।

সভায় বক্তারা সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ রোধে ঝিনাইগাতী থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, ইমাম, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৪ ছেলে-মেয়ে নিয়ে অনাহারে দিন কাটে সখিনা… পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে শেরপুর পুলিশ দলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads