ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল যাচ্ছে ঢাকায়

খবর টি পড়েছেন : ৩৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকা অঞ্চলে সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দুই কোটি লিটার ডিজেল পাম্প করা হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার এই ডিজেল পৌঁছাবে গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে। এ কার্যক্রমকে ‘লাইন প্যাকিং’ বলছে সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

প্রকল্পটির পরিচালক মো. আমিনুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প করা শুরু হয়েছে। ইতোমধ্যেই ডিজেল কুমিল্লা ক্রস করেছে। পুরো লাইন ভর্তি করতে তিন কোটি ১৭ লাখ লিটার ডিজেল লাগবে।

তিনি আরও বলেন, লাইন প্যাকিং শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে গোদনাইল ও ফতুল্লা ডিপোতে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

Shamol Bangla Ads

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বলে মন্তব্য করেন তিনি।

বিপিসি কর্মকর্তারা জানান, জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে ২৫০ কোটি টাকারও বেশি।

জ্বালানি তেল পরিবহনের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাসহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ পরবর্তী সংবাদ চিকিৎসক ও আইনজীবীদের ফি’র হিসাব নিতে চায় সরকার

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads