ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ক্লাব পরিচালনায় আসছেন তামিম

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

মিজানুর রহমান ও তামিম ইকবালের জুটি ফরচুন বরিশালকে ২ বার এনে দিয়েছে বিপিএল শিরোপা। এবার তারা আসছেন নতুন ভূমিকায়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন মিজান ও তামিম। ১৬ ফেব্রুয়ারি রবিবার গুলশান ক্রিকেট ক্লাব কেনার কথা নিশ্চিত করেছেন মিজান।

Shamol Bangla Ads

ফরচুন বরিশালের স্বত্বাধিকারী বলেন, আমরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব নিচ্ছি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ক্লাবের সব ব্যয় আমরা বহন করব। তবে ক্লাবের ভেতরের কাঠামোতে বড় কোনো পরিবর্তন আনতে চাই না। দলের ক্রিকেটার ও স্টাফদের মধ্যে কোনো অস্থিরতা সৃষ্টি হোক, সেটাও চাই না। এবারের মৌসুমে যারা চুক্তিবদ্ধ আছেন, তারাই খেলবেন। পাশাপাশি চেষ্টা করব কিছু ভালো ক্রিকেটার দলে ভেড়ানোর। দলের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। মিজান আরও বলেন, এবার ডিপিএলে কিছু দলের মালিকানায় পরিবর্তন এসেছে। কেন এসেছে, সেটি জানি না। তবে আমরা চাইছি দলটির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবটির পারফরম্যান্স ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখা।

প্রাইম ব্যাংকের মতো (ডিপিএলের আরেক দল) মৌখিক চুক্তির ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রসঙ্গে মিজান স্পষ্ট জবাব দিয়েছেন। ফরচুন বরিশালের জানিয়ে দেন, আমরা সেটি করব না। যারা ক্লাবের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের নিয়েই খেলব। তবে ভবিষ্যতে দলকে শক্তিশালী করার পরিকল্পনা থাকবে।

Shamol Bangla Ads

অনেকেই মনে করছেন, বিসিবির কাউন্সিলরশিপ পাওয়ার উদ্দেশ্যে এই ক্লাবের দায়িত্ব নিয়েছেন মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো আমরা এ নিয়ে ভাবিনি। ক্লাবের হয়ে কে বিসিবি কাউন্সিলর হবেন, সেটি এখনো ঠিক করা হয়নি। যেহেতু তামিম আমার সঙ্গে আছে, আমরা আলোচনা করব এবং সময়মতো সিদ্ধান্ত নেব।’

বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে তামিম-মিজান জুটির রসায়ন দারুণ। ফলে মিজানুর রহমান মালিক হলেও দল পরিচালনায় মাঠের সিদ্ধান্তগুলোতে মূল অবদান অধিনায়ক তামিমের। তাতেই ফরচুন বরিশাল টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার ডিপিএলেও একইভাবে তাঁরা গুলশান ক্রিকেট ক্লাবের দায়িত্ব আসছেন। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। তিনি গত কয়েক বছর ধরে আবাহনীতে কোচিং করিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!