ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালোবাসা দিবসে আসছে আসিফের গান ‘কষ্ট ভীষণ’

খবর টি পড়েছেন : ৫৩৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। এতে মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।

Shamol Bangla Ads

ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।

Shamol Bangla Ads

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরীমনিকে কে নিয়ে শেখ সাদীর পোস্ট পরবর্তী সংবাদ ২ খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads