ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

খবর টি পড়েছেন : ৩০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটক কিংবা চলচ্চিত্রের চরিত্রে অনেকেই সাংবাদিকতার অভিনয় করে যান। এই সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির শুধু পর্দায় নয়, বাস্তবেও জানার ইচ্ছে ওই পেশা সম্পর্কে। আর এ কারণে পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন তিনি।

Shamol Bangla Ads

তার কথায়, ভবিষ্যতে কোনো একদিন বিহাইন্ড দ্য ক্যামেরায় কাজ করবেন এই তারকা। কিন্তু সাংবাদিকতা আগে থেকেই ভালো লাগে তার। এটা নিয়ে পড়তেও ভালো লাগে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় দীঘিকে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলে কার সাক্ষাৎকার নিতে চান? তিনি উত্তরে বলেন, শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাইবো। কারণ, তার উত্তর শুনতে আমার খুব ভালো লাগে। একটা মানুষ এতটা ইন্টেলিজেন্ট কীভাবে হন যে মনে হয়, আমি তাকে কোনোভাবে (প্রশ্ন করে) কিছু করতে পারব না। সব উত্তর প্রস্তুত থাকবে। তার উত্তর শোনার জন্য সাক্ষাৎকার নিতে ইচ্ছা করে। যদি বাংলাদেশের বলি, তাহলে অবশ্যই শাকিব খান। তার সাক্ষাৎকার নেওয়া অনেক বড় ব্যাপার।

এদিকে গেল ৮ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশ পেয়েছে দীঘি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় প্রাক্তন’। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। যেখানে দীঘির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের কাজ এবং ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীঘি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভালোবাসা দিবসে আসছে আসিফের গান ‘কষ্ট ভীষণ’ পরবর্তী সংবাদ ‘কাউকে ভালবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads