তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। ‘ও ললনা, ও ললনা’ গানে কন্ঠ দেয়া পাশাপাশি মডেল হয়ে বেশ নজরে আসেন তিনি। সম্প্রতি চিত্রনায়িকা পরীমনির জামিনদার হয়ে আলোচনায় এলেন এই গায়ক। পরীর সঙ্গে সাদীর প্রেমের গুঞ্জনও ওঠে। তবে ২ জনেই তা অস্বীকার করেছেন। এবার সাদী সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এলেন। ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে সাদা পোশাকে নিজের ৩টি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন ২টি ইংরেজী লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

এদিকে সাদীর পোস্টে নায়িকা পরীমনি কিন্তু মজা করতে ছাড়েননি। পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ওহ!
অন্যদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লেখেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমনির সাথে।




