ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা মান্নানের লিফলেট বিতরণ

খবর টি পড়েছেন : ৪২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপির নেতৃত্বে শহরের ডিসিগেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসিগেইট মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি।

ওইসময় তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে।

Shamol Bangla Ads

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার জাহান, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, রফিকুল ইসলাম, সোলায়মান হোসেন সোলে, রিয়াজুল ইসলাম মঞ্জু, জুলহাস উদ্দিন জুলুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনকারীসহ ৬ আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads