ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়ান ওপেনে পারিবারিক রূপকথার দিন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

এর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও! ফ্রান্সের গায়েল মনফিলস তৃতীয় রাউন্ডে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে। আর তাঁর স্ত্রী ইউক্রেনের এলিনা সভিতোলিনাও মেয়েদের বিভাগে হারিয়েছেন ইতালির জেসমিন পাওলিনিকে। তৃতীয় রাউন্ডে দুজনেই হারিয়েছেন নিজ নিজ বিভাগের চতুর্থ বাছাইকে। কাকতালের শেষ এখানেই নয়।

Shamol Bangla Ads

মনফিলস কিংবা সভিতোলিনা—দুজনেই খেলেছেন মার্গারেট কোর্ট অ্যারেনার কোর্টে এবং প্রথম সেট হেরে নিজ নিজ খেলায় পিছিয়ে পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে দুজনেই নিশ্চিত করেছেন প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড। মনফিলস ৩-৬, ৭-৫, ৭-৬ (৭ /১), ৬-৪ গেমে জিতেছেন, আর সভিতোলিনার জয় ২-৬, ৬-৪, ৬-০ গেমে।

প্রথমে ফ্রিটজে হারান স্বামী মনফিলস। এর এক ঘণ্টা পর সভিতোলিনা জেতেন পাওলিনির বিপক্ষে। স্ত্রী খেলা অবশ্য কোচের বক্সে থেকে দেখেছেন মনফিলস। তো একই দিনে স্বামী-স্ত্রীর বড় দুটি জয়, অনুভূতিটা কেমন? এমন প্রশ্নে সভিতোলিনার উত্তর, ‘পাগলাটে লড়াই ছিল এটি। আমার স্বামীর জয়ে অনুপ্রাণিত হয়েছি আমি। আমি সেই ম্যাচের কিছুটা দেখেছি, (দেখার) সুযোগটা হাতছাড়া করাটা কঠিন ছিল।’

Shamol Bangla Ads

গতকালের জয়ে মনফিলস একটা জায়গায় রজার ফেদেরারের পাশে নাম লিখিয়েছেন। ২০০৮ সালে রজার ফেদেরারের পর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৮ বছর বয়সী মনফিলস। ২০০৮ সালে রোঁলা গারোয় কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে দেওয়ার পর র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচের কোনো খেলোয়াড়কে হারালেন মনফিলস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!