ads

রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন, এলেন ইমন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাসের থাকা, না থাকা নিয়ে আলোচনাটা চলছিল অনেক দিন ধরেই। কারণ, ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৩ বার আউট হয়েছেন শূন্য রানে। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ জানুয়ারি রবিবার বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে বিজয়ের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। ২ জনেই একটি করে ফিফটি করেছিলেন।

Shamol Bangla Ads

চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে ২ অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ ৪ ম্যাচের ৪টিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতোমধ্যে দেখিয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব

Need Ads
error: কপি হবে না!